জুলাই ১০, ২০২৬, ১২:২৪ এএম
এমএলএস-এর নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় উপযুক্ত মেডিকেল কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে পরবর্তী লিগ ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়েন। এই নিয়মের জেরেই এখন এক ম্যাচের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গত বছরও অত্যধিক ক্লান্তির অজুহাতে অল-স্টার গেম থেকে ছুটি নিয়েছিলেন মেসি ও ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। সেই কারণে তাদের এক ম্যাচের এমএলএস নিষেধাজ্ঞা পোহাতে হয়েছিল।মেসির সামনে এখন বিশ্বকাপের রেকর্ড গড়ার হাতছানি।
২০২৬ ফিফা বিশ্বকাপ যেন মেসির ক্যারিয়ারের নতুন কোনো রূপকথা। ইতিমধ্যে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। তাঁর সামনে এখন ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইনের রেকর্ড ভাঙার দারুণ সুযোগ। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে ফন্টেইন এক আসরে সর্বোচ্চ ১৩ গোল করেছিলেন। সেই রেকর্ড স্পর্শ করতে মেসির প্রয়োজন আর ৫ গোল।
সামনে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ মোট তিনটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচে শুরুর একাদশে থেকে চারবারই ম্যাচসেরা হয়েছেন মেসি। বর্তমান গোলদাতার তালিকায় তাঁর কাছাকাছি রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের এরলিং হালান্ড, দুজনেরই গোল সংখ্যা ৭টি। এছাড়া ইংল্যান্ডের হ্যারি কেইনের গোল সংখ্যা ৬টি। এরা সবাই কোয়ার্টার ফাইনালে খেলার দৌড়ে থাকায় লড়াইটা বেশ জমে উঠেছে।
মেসির ব্যক্তিগত ফর্ম ও দলের সাফল্য আর্জেন্টিনার ভক্তদের দারুণ উচ্ছ্বসিত রেখেছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এমএলএস-এর নিষেধাজ্ঞা সংক্রান্ত নিয়মটিও এখন আলোচনায় রয়েছে। তবে ভক্তদের আশা, সব বাধা কাটিয়ে মেসি তার লক্ষ্যে অবিচল থাকবেন এবং বিশ্বকাপে নতুন ইতিহাস গড়বেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন