আগস্ট ২, ২০২৬, ০৮:৪৯ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর অনাকাঙ্ক্ষিত হাতাহাতিতে জড়িয়ে দীর্ঘ মেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার পর উত্তেজনাকর পরিস্থিতির জন্ম দেওয়ায় ৩২ বছর বয়সী এই ফুটবলারকে নয় ম্যাচ নিষিদ্ধ করার কথা ভাবছে ফিফা।
তবে নিয়মের কিছু ফাঁকফোকর ও আইনি মারপ্যাচে এই শাস্তি এড়ানোর সুযোগও রয়েছে তার সামনে।ফিফার আচরণবিধির ১৪ অনুচ্ছেদ অনুযায়ী সহিংসতায় জড়িত প্রত্যেকে ন্যূনতম তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন।গত ১৯ জুলাই ফাইনাল ম্যাচ শেষের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হন বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার। এর মধ্যে সবচেয়ে আগ্রাসী ভূমিকায় দেখা যায় পারেদেসকে।
টিভি ফুটেজে দেখা যায়, স্পেনের খেলোয়াড়দের ওপর চড়াও হওয়ার পাশাপাশি এই মিডফিল্ডার হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেন সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার অ্যালান শিয়ারার।ফিফা বর্তমানে পুরো ঘটনাটি নিয়ে গভীর তদন্ত শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনটি গুরুতর অভিযোগ প্রমাণিত হলে পারেদেসের কপালে জুটে পারে নয় ম্যাচের নিষেধাজ্ঞা।
তবে ফিফার এই কঠোর শাস্তি থেকে বাঁচার একটি উপায় হতে পারে তার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া।সব মিলিয়ে কাঁধে ঝুলে থাকা এই লম্বা নিষেধাজ্ঞা লিয়ান্দ্রো পারেদেসের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, ফিফার ডিসিপ্লিনারি কমিটি শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন