শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,
ফুটবল বিশ্বকাপ

ফিফার সিদ্ধান্ত মানতে নারাজ স্পেনের তরুণ তারকা ইয়ামাল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১০:৫২ পিএম

ফিফার সিদ্ধান্ত মানতে নারাজ স্পেনের তরুণ তারকা ইয়ামাল

ছবি: সংগৃহীত

ফিফার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্পেনের উদীয়মান তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। তাঁর মতে, বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার যোগ্য দাবিদার ছিলেন লিওনেল মেসি। সবশেষ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বা গোল্ডেন বল জেতেন স্পেনের মাঝমাঠের খেলোয়াড় রোদ্রিগো এর্নান্দেস কাসকান্তে। রদ্রির দুর্দান্ত পাসিং, রক্ষণ ও আক্রমণের সংযোগ এবং ফাইনালের পারফরম্যান্স বিবেচনা করে ফিফা তাঁকে এই স্বীকৃতি দেয়।

তবে ফিফার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সতীর্থ লামিন ইয়ামাল। মুভিস্টারের ইউনিভার্সো ভালদানো অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জানান, দল ফাইনালে পরাজিত হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের শেষ বিশ্বকাপটি রাঙিয়ে তুলেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

টুর্নামেন্টে একটি হ্যাটট্রিকসহ মোট আটটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও চারটি গোল করান মেসি। ২১টি গোলে সরাসরি অবদান রেখে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনেও জায়গা করে নেন তিনি।

ইয়ামাল বলেন, লিওর বয়সের কোনো খেলোয়াড় এত উঁচুতে পারফর্ম করতে পারবেন, এমনটি কেউ আশা করেনি। সর্বকালের সেরা এই ফুটবলারের কাছ থেকে এমন কিংবদন্তিতুল্য পারফরম্যান্স কেউই প্রত্যাশা করেননি বলে জানান তিনি।