শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ঢাকা ও আশপাশের আবহাওয়া যেমন থাকবে

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৯:০৯ এএম

ঢাকা ও আশপাশের আবহাওয়া যেমন থাকবে

রাজধানীর আবহাওয়া ও বিভিন্ন তথ্য।

রাজধানী ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। সকালে দেওয়া ওই পূর্বাভাসে বলা হয়, আজ সকাল থেকে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া এই সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাতের রেকর্ড নেই।

এর আগের দিন বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ১৩ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ছয়টা ১৩ মিনিটে।

নানা প্রয়োজনে মানুষ ছুটির দিনে দোকানপাট ও মার্কেটে যাতায়াত করে থাকেন। তবে ছুটির দিনে কোন কোন এলাকা ও মার্কেট বন্ধ থাকে, সে বিষয়ে ধারণা থাকা জরুরি। রাজধানীর আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট আজ বন্ধ থাকবে।

এ ছাড়া বেশ কিছু দর্শনীয় স্থানও আজ বন্ধ রয়েছে। বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকে এবং বৃহস্পতি ও শুক্রবার এর সাপ্তাহিক বন্ধ থাকে। একইভাবে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে।

শিশু একাডেমি জাদুঘরও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। তাই ছুটির দিনে বাইরে বের হওয়ার আগে এসব তথ্য মাথায় রেখে পরিকল্পনা করা উচিত।