রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আমবাগানে সাথী ফসল মাসকালাই চাষে দ্বিগুণ সফলতা, হাসছে পত্নীতলার কৃষক।

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ১০:০৮ পিএম

আমবাগানে সাথী ফসল মাসকালাই চাষে দ্বিগুণ সফলতা, হাসছে পত্নীতলার কৃষক।

নওগাঁর পত্নীতলা উপজেলায় আমবাগানের ভেতরের পতিত জমিতে সাথী ফসল হিসেবে মাসকালাই চাষ করে দ্বিগুণ সাফল্য অর্জন করেছেন স্থানীয় কৃষকরা। জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার মাসকালাইয়ের ডাল ও রুটি তৈরির প্রধান উপাদান হওয়ায় বাজারে এর চাহিদা ও কদর রয়েছে বেশ,|

আর এই ডাল ফসল অল্প খরচে ও খুব কম পরিচর্যায় চাষ করা সম্ভব হওয়ায় পত্নীতলার আমচাষিরা এখন তাদের বাগানে মাসকালাই চাষে আগ্রহী হয়ে উঠেছেন। চাষিরা জানিয়েছেন, মাসকালাই চাষ করতে খুব বেশি বাড়তি খরচ বা ঝামেলার প্রয়োজন পড়ে না, তাই আমের পাশাপাশি সাথী ফসল হিসেবে এটি চাষ করা তাদের জন্য অনেক লাভজনক হয়েছে।

উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় তারা এই লাভজনক চাষে সফলতা পাচ্ছেন। পত্নীতলা উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এই উপজেলায় যেহেতু ফলবাগানের পরিমাণ অনেক বেশি, তাই এখানে সাথী ফসল হিসেবে মাসকালাইয়ের চাষ জনপ্রিয় হয়েছে এবং চলতি মৌসুমে আমের সাথী ফসল হিসেবে প্রায় ১৫২৫ হেক্টর জমিতে মাসকালাই চাষ করা হয়েছে,|

যা গত মৌসুমের চেয়ে প্রায় দ্বিগুণ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন আরও জানান, তারা কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি বীজ রোপণ থেকে শুরু করে ফসল ঘরে ওঠা পর্যন্ত প্রতিটি এলাকায় গিয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছেন যাতে ফলন বৃদ্ধি করে কৃষকদের লাভবান করা যায়। কৃষকরা এই চাষে দারুণভাবে লাভবান হওয়ায় তাদের দেখে উৎসাহিত হয়ে এখন অন্য কৃষকরাও মাসকালাই চাষের দিকে ঝুঁকছেন।