রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

মাত্র ২০ দিনে কলা মোটাতাজা করে বাজারজাত করার বিশেষ পদ্ধতি

কৃষি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০২:৪০ পিএম

মাত্র ২০ দিনে কলা মোটাতাজা করে বাজারজাত করার বিশেষ পদ্ধতি

কৃষকদের দ্রুত ফলন ও বাজারজাত করার সুবিধার্থে মাত্র ২০ দিনে কলা মোটাতাজা করার একটি কার্যকর পদ্ধতি সামনে এসেছে। সঠিক পরিচর্যা ও পরিমিত মাত্রায় কিছু উপাদান স্প্রে করার মাধ্যমে কলার আকার দ্রুত বাড়ানো সম্ভব। পূজার মতো উৎসবের আগে বাড়তি দাম পেতে এই পদ্ধতি বেশ জনপ্রিয়।এই প্রক্রিয়ার শুরুতে কলার জমিতে পর্যাপ্ত সার ও সেচ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। গাছের গোড়ায় গজানো নতুন ছোট চারাগুলো সম্পূর্ণভাবে কেটে ফেলতে হবে।

এতে মূল গাছটি মাটি থেকে পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করতে পারে।কলা দ্রুত মোটাতাজা করতে নির্দিষ্ট মাত্রায় চারটি উপাদান স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতি লিটার পানিতে দুই মিলি নাইট্রোবেনজিন ২০ শতাংশ মেশাতে হবে। এর সঙ্গে বোরন দুই গ্রাম, জিংক দুই গ্রাম এবং ছত্রাকনাশক হিসেবে দুই গ্রাম অ্যানট্রাকল ব্যবহার করতে হবে। হাতে মাত্র ২০ দিন সময় থাকলে মিশ্রণটি সাত দিন পরপর মোট তিনবার গাছে স্প্রে করতে হবে। 

তবে এক মাস সময় পাওয়া গেলে দশ দিন অন্তর এটি প্রয়োগ করা বেশি কার্যকর। দ্বিতীয় ধাপের স্প্রেতে প্রতি লিটার পানিতে দুই গ্রাম এনপিকে ১৯-১৯-১৯ সার মেশানো যেতে পারে।এই পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। 

যেসব কলা ইতিমধ্যে পুষ্ট বা মোটা হয়ে গেছে, সেগুলোতে এই মিশ্রণ কোনোভাবেই স্প্রে করা যাবে না। পুষ্ট কলায় স্প্রে করলে তা দ্রুত পেকে গিয়ে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। স্বাভাবিকভাবে তিন মাস সময়ে কলা যতটা বড় হয়, সঠিক পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে নির্দিষ্ট সময়ে তার দ্বিগুণ বৃদ্ধি ঘটানো সম্ভব বলে জানা গেছে।