শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১৬ নভেম্বর

কৃষি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১২:০১ পিএম

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১৬ নভেম্বর

কৃষি বিপণন অধিদপ্তর

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তর আটটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর বিকেল চারটা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।

রাজস্ব খাতভুক্ত এই নিয়োগের মাধ্যমে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে জনবল নেওয়া হবে। পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে বেতন স্কেল গ্রেড ভেদে ২০ হাজার থেকে ৫৯ হাজার ৭০০ টাকার মধ্যে নির্ধারিত হয়েছে। প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩২ বছর এবং কিছু পদের ক্ষেত্রে তা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য স্নাতক বা সমমান পাস, ডিপ্লোমা ডিগ্রি অথবা এইচএসসি ও অষ্টম শ্রেণি পাসের বিধান রাখা হয়েছে।

পাশাপাশি কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের অধিদপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইট ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সফলভাবে জমা দেওয়ার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে নির্ধারিত নিয়মে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদন শুরু হওয়ার পর প্রার্থীরা বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানতে পারবেন। আগামী ১০ ডিসেম্বর বিকেল চারটার মধ্যে সব প্রক্রিয়া শেষ করে আবেদনপত্র সফলভাবে সাবমিট করতে হবে।