মে ২৪, ২০২৬, ০৪:৫৮ পিএম
পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামতের কাজের জন্য আগামী সোমবার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা গ্যাস থাকবে না।
এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।তারাবো বিশ্বরোড হতে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনের সব গ্রাহক এই গ্যাস বিভ্রাটের আওতায় পড়বেন।
এছাড়া মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকার আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। নির্দিষ্ট সময়ের পর সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন