বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পত্নীতলায় ডাম্প ট্রাকের চাপায় নিহত ২

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০২:০৬ পিএম

পত্নীতলায় ডাম্প ট্রাকের চাপায় নিহত ২

ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নওগাঁর পত্নীতলায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে নজিপুর-জয়পুরহাট আঞ্চলিক সড়কের গাহন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে গেছে।

নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের অটোরিকশা চালক আবু হাসান এবং ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের মাইক্রোবাস চালক তরিকুল ইসলাম। তরিকুল ঘটনার সময় অটোরিকশায় যাত্রী হিসেবে যাচ্ছিলেন। 

পুলিশের তথ্যমতে, গাহন মোড় থেকে ৫০০ গজ দূরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। 

সড়ক দুর্ঘটনা রোধে ওই এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘাতক ট্রাকটিকে খুঁজে বের করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।