রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারীতে কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে এমপি আব্দুস সাত্তার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০৫:২৭ পিএম

নীলফামারীতে কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে এমপি আব্দুস সাত্তার

নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ একটি কাঠের সেতু পরিদর্শনে গিয়ে অপ্রত্যাশিত দুর্ঘটনার মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার এবং জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মী। বুধবার বেলা এগারোটার দিকে ডিমলা উপজেলার তিন নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। 

সাঁকো পার হওয়ার সময় অতিরিক্ত মানুষের চাপে হঠাৎ সেতুর একাংশ ভেঙে নদীতে পড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পান সংসদ সদস্য।স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে নটাবাড়ী ও নাউতারা ইউনিয়নের সংযোগকারী এই জরাজীর্ণ সেতু পরিদর্শনে গিয়েছিলেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে অতিরিক্ত ওজনের চাপে সাঁকোর একটি অংশ ধসে পড়ে এবং সফরসঙ্গী কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতার কারণে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার নিরাপদে সরে যেতে সক্ষম হন এবং বড় ধরনের কোনো বিপত্তি ঘটেনি। 

ডিমলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যে সংসদ সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।পরে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ওই স্থানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য।