শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে স্কাউটার ও রোভারদের সুরক্ষা কোর্সের উদ্বোধন

তানভীর হাসান তানু

সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১২:৫৮ পিএম

ঠাকুরগাঁওয়ে স্কাউটার ও রোভারদের সুরক্ষা কোর্সের উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও জেলা ও উপজেলার স্কাউটার ইউনিট লিডার ও রোভারদের নিয়ে ‘সেইফ ফ্রম হার্ম’ সার্টিফিকেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুর হক বাবু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের কমিশনার আখতারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের সহসভাপতি জালাল উদ্দিন, উপ-আঞ্চলিক কমিশনার আনজুমান আরা বেবি, উপ-আঞ্চলিক কমিশনার জাকিরুল হক চৌধুরী, বাংলাদেশ স্কাউটসের এআইএস বিভাগের উপ-পরিচালক আব্দুর রশিদ এবং বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও জেলার সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ স্কাউটের ইউনিট লিডার ও রোভার সদস্যরা।

কোর্সে অংশগ্রহণকারীদের স্কাউটিং কার্যক্রমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, শিশু ও তরুণদের সুরক্ষা এবং ক্ষতিকর আচরণ প্রতিরোধসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।