সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:০৩ পিএম
পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলব্রিজে এ ঘটনা ঘটে।
সিলেটগামী পারাবত এক্সপ্রেসের চালক আবু জাফর সিদ্দিকী জানান, শায়েস্তাগঞ্জ ছেড়ে যাওয়ার পর খোয়াই নদী পার হওয়ার সময় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। দুটি ফিউজ জ্বলে যায় এবং ফ্যান কাজ করা বন্ধ করে দেওয়ায় ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশনমাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটিকে সরিয়ে নিতে সিলেটগামী পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন ব্যবহার করা হবে।
পাহাড়িকা শায়েস্তাগঞ্জে পৌঁছালে তার ইঞ্জিন দিয়ে পারাবত ট্রেনকে ফিরিয়ে আনা হবে। এর ফলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন