রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৩০ হাজার হাফেজের মধ্যে দেশসেরা কিশোরগঞ্জের মুনাজ্জিদ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:১৮ পিএম

৩০ হাজার হাফেজের মধ্যে দেশসেরা কিশোরগঞ্জের মুনাজ্জিদ

ছবি - সংগৃহীত

আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামের এই মেধাবী ছাত্রের বয়স মাত্র ১৩ বছর।

হাফেজ মুনাজ্জিদ কটিয়াদী দাওয়াতুল হক কওমি মাদ্রাসা থেকে মাত্র ১৪ মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসায় পড়াশোনা করছেন।জানা গেছে, গত শনিবার (২১ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত

এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ হাজার হাফেজ অংশ নেন। তাদের মধ্যে থেকে প্রথম স্থান অধিকার করে মুনাজ্জিদ দেশসেরা হয়েছেন।মুনাজ্জিদের বাবা মাসুম রানা তার ছেলের জন্য দোয়া চেয়েছেন, যেন সে দেশসেরা মাওলানা হতে পারে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম মুনাজ্জিদকে অভিনন্দন জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, "আব্দুল্লাহ আল মুনাজ্জিদ শুধু কটিয়াদী নয়, সমগ্র বাংলাদেশের গর্ব।"