সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:৪৪ পিএম
গাজীপুর জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১০ লক্ষ ৫৪ হাজার শিশুকে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সোমবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান। তিনি বলেন, নিবন্ধন না থাকলেও এই বয়সসীমার সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। ‘জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই)-এর আওতায় দেশব্যাপী এই ক্যাম্পেইন শুরু হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন অফিসের এমওসিএইচ ডা: সাবরিনা মোহনা। টাইফয়েড জ্বরের ভয়াবহতা ও ক্ষতিকর দিক ব্যাখ্যা করে ভূমিকা উপস্থাপন করেন ডা: রুবানা আফসান। প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন