অক্টোবর ২, ২০২৫, ০৬:১০ পিএম
বগুড়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। নিহত নেতার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এবং পাশে দাঁড়াতে তিনি তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন।বৃহস্পতিবার বেলা ১২টায় বগুড়ার কৈগাড়ী সি.ও. অফিস সংলগ্ন বাসায় মরহুম রাহুল সরকারের পরিবারের সাথে দেখা করেন
'আমরা বিএনপি পরিবার'-এর আহবায়ক আতিকুর রহমান রুমন। তিনি তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দেন।শোকাহত এই পরিবারের সাথে সাক্ষাতের সময় আতিকুর রহমান রুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা তুলে দেন। তিনি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমন জানান, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকাণ্ডে তারেক রহমান ব্যথিত হয়েছেন এবং তাঁর নির্দেশেই 'আমরা বিএনপি পরিবার' এই শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।তাৎক্ষণিক ব্রিফিংকালে আতিকুর রহমান রুমন নিহত রাহুলের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
তিনি বলেন, বিএনপি একটি শান্ত প্রিয় দল এবং সবসময় সরকারকে সহযোগিতা করতে চায়, তাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন