অক্টোবর ১২, ২০২৫, ০৩:৫৫ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “বিগত ফ্যাসিবাদী আমলে এদেশের ধর্মপ্রাণ মুসলমান, বিশেষ করে ইসলামী সংগঠনের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। সেই জুলুমের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ইসলামী শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের শাপলা চত্বরে আয়োজিত এক বিশাল পথসভায় তিনি এসব কথা বলেন।আল্লামা মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কেউ যদি ইসলামপন্থিদের ত্যাগ ও কুরবানির ইতিহাস মুছে ফেলে ’৭২-এর (ধর্মনিরপেক্ষ) ধারায় দেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে রাজপথেই তার মোকাবিলা করতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে হবে এবং যেকোনো আধিপত্যবাদী ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত আন্দোলনের স্থানীয় নেতারাও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। সভা শেষে আল্লামা মামুনুল হক পার্শ্ববর্তী বিরামপুর উপজেলায় আরেকটি সমাবেশে যোগ দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন