অক্টোবর ২০, ২০২৫, ০৯:৩৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরগুনার আমতলীতে এক বিশাল প্রতিবাদী মশাল মিছিল করেছে উপজেলা ছাত্রদল।সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেব হেলাল ও সদস্য সচিব মো. ইমরান খানের নেতৃত্বে একটি মশাল মিছিল আমতলী সাকিব প্লাজার সামনে থেকে শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাধঘাট চৌরাস্তায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলে উপজেলা, পৌরসভা, সরকারি কলেজ ও বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী মশাল হাতে অংশ নিয়ে প্রতিবাদী স্লোগান দেন।
পথসভায় বক্তারা বলেন, “ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”উল্লেখ্য, গতকাল রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন