সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

‍‍`প্রিয় দিনাজপুর সমাজকল্যাণ সংস্থা‍‍`র অফিস উদ্বোধন

মোঃ ইউসুফ আলী

নভেম্বর ২১, ২০২৫, ০৮:৪১ পিএম

‍‍`প্রিয় দিনাজপুর সমাজকল্যাণ সংস্থা‍‍`র অফিস উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর শহরের মহারাজা স্কুল মোড় বিশ্বরোড সংলগ্ন এলাকায় "প্রিয় দিনাজপুর সমাজকল্যাণ সংস্থা" নামক একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর-২০২৫) বিকেলে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোস্তফা কামাল মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রেহাতুল ইসলাম খোকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী রেজা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দিনাজপুর জেলা প্রচার দলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মো. নাইম ইসলাম।উদ্বোধনকালে প্রধান অতিথি আলহাজ্ব মোস্তফা কামাল মিলন বলেন, রক্তদান, পরিবেশ সুরক্ষা ও মানবিক সেবার মতো কাজে এই সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। তিনি সংগঠনের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।উল্লেখ্য, ‘প্রিয় দিনাজপুর সমাজকল্যাণ সংস্থা’ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে।

তাদের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে— রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প, সুলভ মূল্যে অ্যাম্বুলেন্স সেবা প্রদান, বৃক্ষরোপণ, প্রাকৃতিক ও জাতীয় দুর্যোগে সেবাদান, যৌতুক ও মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা, শীতবস্ত্র বিতরণ এবং অনাত ও সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক সহযোগিতা।বিশেষত, এই সংগঠনটির একটি ব্যতিক্রমী কবর খনন কমিটি রয়েছে। যার মাধ্যমে তারা মৃত ব্যক্তির পরিবারকে কবর খনন, কাফনের ব্যবস্থা, তাৎক্ষণিক প্রয়োজনীয় সামগ্রী (যেমন ফ্যান, লাইট, চেয়ার) সরবরাহ এবং মাগফেরাতের জন্য দোয়া-খায়েরের আয়োজন করে থাকে।