সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী পিনাকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৬, ০৮:০২ পিএম

সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী পিনাকের মতবিনিময় সভা

ছবি-দিনাজপুর টিভি

বোচাগঞ্জ উপজেলাকে একটি শান্তিময় সুন্দর ও শিক্ষাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। মঙ্গলবার ৬ জানুয়ারি সন্ধ্যায় সেতাবগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন বোচাগঞ্জ-বিরলের মানুষ যদি আমাকে নির্বাচিত করে তবে এই এলাকাকে মাদক ও মব কালচার মুক্ত করবো।

এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার সুযোগ থাকবে না। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা আমাকে সহযোগিতা করুন।

আপনাদের যে কোনো প্রয়োজনে আমি অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও পাশে থাকবো।প্রেসক্লাবের সদস্য সচিব মো. শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম এবং সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন।

এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সেতাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন পিনাকের এই জনসংযোগ নির্বাচনী মাঠে দলের অবস্থান আরও শক্তিশালী করবে।