মোঃমোমিনুল ইসলাম
ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে দিনাজপুর। দিনাজপুর সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিজয়ী করার লক্ষ্যে দিনভর ব্যাপক গণসংযোগ চালিয়েছে দিনাজপুর পৌর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত শহরের ১১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও ব্যবসা প্রতিষ্ঠানে এই গণসংযোগ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিএনপির উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।
গণসংযোগে নেতৃত্ব দেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন। প্রচারণায় আরও অংশ নেন বিশিষ্ট সমাজসেবক আবু তাহের আবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মজুমদার, ১১নং ওয়ার্ড বিএনপির সদস্য একরামুল হক রুমন, রেজওয়ানুল মজুমদার রুবেল, শাওন ইসলাম শান্ত, মাহবুব, বাবলু, মোস্তাক, সবুর ফারুকী, রায়হান এবং স্বদেশ।
এছাড়াও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম লেবু, পৌর ছাত্রদলের সদস্য নাইব আনোয়ার প্রমী, ফাহিম ও সায়েম ওয়াহেদ সিদ্দিকীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।গণসংযোগকালে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে সাধারণ মানুষ তাদের সঠিক রায় দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।