রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে ধামইর ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আতিউর রহমান

মার্চ ৮, ২০২৬, ১০:২৪ পিএম

বিরলে ধামইর ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরলে বিএনপি’র ইফতার মাহফিল :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩নং ধামইর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) বিকেলে উপজেলার ধুকুরঝাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধামইর ইউনিয়ন বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। 

এ সময় বক্তারা দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।বক্তারা তাদের আলোচনায় স্থানীয় উন্নয়ন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। 

আলোচনা সভা শেষে দলের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে সংসদ সদস্যসহ উপস্থিত সকল নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলটি ধামইর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।