রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে তিনদিনব্যাপী জেলা ফল মেলার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জুন ১৮, ২০২৬, ১১:২৯ পিএম

দিনাজপুরে তিনদিনব্যাপী জেলা ফল মেলার শুভ উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

"কৃষিই সমৃদ্ধি" এবং "করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস" এই বিশেষ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে তিনদিনব্যাপী জেলা ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উদ্যোগে শহরের খামারবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনের পর প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিরা মেলার বিভিন্ন ফল ও চারার স্টলগুলো ঘুরে দেখেন।বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পৌরসভার  বা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মো. রিয়াজ উদ্দীন এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম। 

এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন তুষারসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন যে পুষ্টির চাহিদা পূরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের আর্থিক ভাগ্য উন্নয়নে ফল চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ফল সংরক্ষণের সঠিক ব্যবস্থা বা  গ্রহণের মাধ্যমে আমাদের প্রান্তিক চাষিরা বাজারে আরও বেশি লাভবান হতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

আগামী ২০ জুন পর্যন্ত চলমান এই মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় নার্সারির পক্ষ থেকে স্টল সাজানো হয়েছে। এসব স্টলে হরেক জাতের দেশীয় ও বিদেশী মৌসুমী ফল, উন্নত মানের চারা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং তথ্যসেবা সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ মেলাটি সফল করতে জেলার সর্বস্তরের ও শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।