রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ

এনামুল মবিন(সবুজ)

জুলাই ১, ২০২৬, ০৩:২৭ পিএম

চিরিরবন্দরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে সাম্প্রতিক শিলাবৃষ্টি ও অতিবৃষ্টির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর মাঝে সরকারি চাল বিতরণ করা হয়েছে। ১ জুলাই বুধবার সকাল ১০টায় উপজেলার আমতলী এলাকায় একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। ২০২৫-২০২৬ অর্থবছরের সরকারি জিআর অর্থাৎ গ্র্যাটুইটাস রিলিফ তহবিলের আওতায় প্রকৃত ভুক্তভোগীদের এই ত্রাণ দেওয়া হয়।প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো: আখতারুজ্জামান মিয়া। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি নিজে ক্ষতিগ্রস্তদের হাতে এই জিআর চাল তুলে দেন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় আন্তরিকভাবে রয়েছে।

প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে মাঠ পর্যায়ের প্রকৃত ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে হুইপ জানান। একই সাথে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও ত্রাণ বিতরণের কড়া নির্দেশনা দেন। দুর্যোগের এই কঠিন সময়ে সরকারের কাছ থেকে তাৎক্ষণিক মানবিক সহায়তা পেয়ে স্থানীয় উপকারভোগীরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন-নবী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন ডাক্তার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক েনেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করতে অংশ নেন।