শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উপশাখা সভা অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৯:৫৫ পিএম

দিনাজপুরে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উপশাখা সভা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের রাণীগঞ্জ উপশাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রাণীগঞ্জ দাখিল মাদ্রাসা মোড় সংলগ্ন মাস্টার মার্কেটে এই সভার আয়োজন করা হয়। ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন রাণীগঞ্জ উপশাখা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিকরা অংশ নেন।

স্থানীয় শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নম্বর ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির অর্থ ও ত্রাণ বিষয়ক সম্পাদক এবং চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাজ্জাদ আলী, ইউনিয়ন পরিষদের সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুল ইসলাম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম রানা। 

এছাড়া ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম কামাল, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মমিনুল ইসলাম মিজান এবং সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপশাখা কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি সুলতান আলী, সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক কার্তিকসহ অন্যান্য নেতৃবৃন্দকে সবার সাথে পরিচিত করিয়ে দেওয়া হয়। আলোচনা সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।