রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে গ্রিন এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসের কর্পোরেট কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৭:৫৭ পিএম

বীরগঞ্জে গ্রিন এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসের কর্পোরেট কার্যালয় উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে হজ ও ওমরাহযাত্রীদের পবিত্র সফর সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে গ্রিন এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসের দ্বিতীয় কর্পোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড় এলাকায় নতুন এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটি হজ ও ওমরাহসেবার পাশাপাশি আকাশপথের টিকিট, ভিসা প্রক্রিয়াকরণ, হোটেল বুকিং এবং পরিবহনসহ দেশ ও বিদেশের নানা পর্যটনসেবা পরিচালনা করবে। 

বিশ্বাস, সেবা ও সন্তুষ্টিই আমাদের অঙ্গীকার — এই প্রত্যয় সামনে রেখে যাত্রা শুরু করা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তারা। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন গ্রিন এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান মঞ্জুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল কাফি এবং ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা বাকি বিল্লাহ। অনুষ্ঠানে স্থানীয় আলেম, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট নাগরিকরা অংশ নেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বীরগঞ্জ মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মতিউর রহমান, কাজই মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহতাব উদ্দিন এবং বীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আবু সামা মিঞা ঠান্ডু।

শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন চাকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব রেজাউর রহমান খান এবং প্রবীণ সাংবাদিক মমিনুর রশিদ শাহীন মাস্টার। অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, বীরগঞ্জ কলেজ মসজিদের ইমাম মাওলানা হাফেজ সাইফুল্লাহ এবং বীরগঞ্জ জমজম দারুত তাকওয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ ও মডেল মসজিদের খাদেম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম। স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং ধর্মপ্রাণ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শুভকামনা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন হজ ও ওমরাহ কোনো সাধারণ পর্যটন নয়, এটি ধর্মপ্রাণ মুসলমানদের আত্মিক মুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তাই এই পবিত্র যাত্রায় হাজিদের সঠিক দিকনির্দেশনা, নির্ভরযোগ্য সেবা এবং আন্তরিক প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদান অপরিহার্য। বক্তারা উল্লেখ করেন পবিত্র মক্কা ও মদিনা শরিফে যাওয়ার আকাঙ্ক্ষা বহু মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে যথাযথ পরিকল্পনা ও সৎ ট্রাভেল এজেন্সির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রার শুরু থেকে সফর শেষে দেশে প্রত্যাবর্তন পর্যন্ত হাজিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান শুধুমাত্র ব্যবসায়িক প্যাকেজ বা টিকিট বিক্রি করা তাদের লক্ষ্য নয়, বরং নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দিয়ে মানুষের আস্থা অর্জনই তাদের মূল উদ্দেশ্য। কার্যালয়টির শুভ উদ্বোধন উপলক্ষে অক্টোবর ও নভেম্বর মাসের জন্য বিশেষ ওমরাহ প্যাকেজের ঘোষণা দিয়েছে সংস্থাটি। ঘোষিত তালিকা অনুযায়ী ডিরেক্ট ইকোনমিক প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ট্রানজিট প্যাকেজের জন্য এক লাখ ৩০ হাজার টাকা, ভায়া আরএইচইউ প্যাকেজের ব্যয় এক লাখ ৪০ হাজার টাকা এবং বিশেষ মিশর ও ওমরাহ সমন্বিত প্যাকেজের খরচ দুই লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।