জাহিদ হাসান
অক্টোবর ১৮, ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপের তথ্য জনসাধারণের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই প্রচারপত্র বিলি করা হয়। বীরগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির মাধ্যমে তৃণমূলের সাধারণ মানুষের কাছে গ্যাস ও বিদ্যুৎ খাতের চলমান সংকট মোকাবিলায় সরকারের কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগের বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার।
এছাড়া বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল দুউলা খান বাবু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলিমদ্দিন, বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুজন আলীসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।