রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন হুইপ আখতারুজ্জামান মিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ০৪:৫৫ পিএম

চিরিরবন্দরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন হুইপ আখতারুজ্জামান মিয়া

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া। রোববার দিনব্যাপী তিনি উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্য, পুরোহিত এবং সমবেত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

দিনাজপুর-চার (চিরিরবন্দর-খানসামা) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।