অক্টোবর ১৮, ২০২৬, ০৬:৪২ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া।
রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসন ও পূজা কমিটির সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে প্রশাসন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন