শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর পরিদর্শন করলেন হুইপ আখতারুজ্জামান মিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০২:৩২ পিএম

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর পরিদর্শন করলেন হুইপ আখতারুজ্জামান মিয়া

পল্লী উন্নয়ন একাডেমি বা আরডিএ, রংপুর-এর পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি এই একাডেমি পরিদর্শনে যান এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তার সঙ্গে একাডেমিটির অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সফরকালে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আরডিএ রংপুরের পরিচালনা বোর্ডের সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি এবং আরডিএ-এর পরিচালক ও যুগ্ম সচিব খাইরুল আনামসহ প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সময় একাডেমির সার্বিক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়। প্রতিষ্ঠানটির সার্বিক মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পরিদর্শকরা।নির্ধারিত কর্মসূচি শেষে অতিথিরা একাডেমির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।