শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে ডেকোরেটর শ্রমিক-মালিক সমিতির পরিচিতি সভা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০৮:৫৭ পিএম

দিনাজপুরে ডেকোরেটর শ্রমিক-মালিক সমিতির পরিচিতি সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন (নিবন্ধন নং–২৫১৬/২০০৫) এবং ডেকোরেটর ও কমিউনিটি সেন্টার মালিক সমিতির মধ্যে একটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ডেকোরেটর ও কমিউনিটি সেন্টার মালিক সমিতি সদর শাখার সভাপতি এম. এ. রমি বাবু। বিশেষ অতিথি ছিলেন সমিতির সহ-সভাপতি সৈয়দ মমতাজুল ইসলাম মমতাজ এবং সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম।

দিনাজপুর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল করিমের আহ্বানে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মমিনুল ইসলাম মিজান।প্রধান অতিথির বক্তব্যে এম. এ. রমি বাবু বলেন, “শ্রমিক সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে হবে। আমি সবসময় শ্রমিকদের পাশে আছি। শ্রমিকদের মাথার ঘাম পায়ে পড়ার আগেই তাদের ন্যায্য মজুরি পরিশোধ করতে হবে।”

বিশেষ অতিথি মো. মমতাজুল ইসলাম মমতাজ বলেন, “আমাদের পরিচয় আমরা শ্রমিক। আমরা সবাই ভাই ভাই। একজনের সমস্যা হলে অন্যজন এগিয়ে আসব। আজকের এই আয়োজন মূলত এক বন্ধুত্বপূর্ণ মিলনমেলা।”অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য মো. আবু তারা ও সহ-সভাপতি সমর দে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাবুল আলী, খলিলুর রহমান, ভোলা, মো. রায়হান উদ্দিন, প্রমির উদ্দিন, শাহনেওয়াজ পাপ্পুসহ উভয় সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও সদস্যরা।