নভেম্বর ২৯, ২০২৫, ০৬:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাতে পারে— এমন প্রত্যাশা জোরালো হওয়ায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ স্তরে উঠেছে।
একই সঙ্গে রুপার দাম ছুঁয়েছে নতুন রেকর্ড। বাজার বিশ্লেষকরা মনে করছেন, ডলার দুর্বল হওয়া ও সম্ভাব্য সুদ কমানোর জল্পনায় মূল্যবান ধাতুর প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক আবারও বেড়েছে।
শুক্রবার রাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,স্বর্ণ: স্পট গোল্ডের দাম ১.৩% বেড়ে আউন্সপ্রতি দাঁড়ায় $৪,২১০.৯৪ ডলারে, যা ১৩ নভেম্বরের পর সর্বোচ্চ।
মাসজুড়ে ধাতুটি ৫.২% বৃদ্ধি পেয়ে টানা চতুর্থ মাসের মতো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।রুপা: রুপা আউন্সপ্রতি $৫৬.৭৮ ডলারে পৌঁছে নতুন রেকর্ড ছুঁয়েছে। দিনে দাম বেড়েছে ৬.১% এবং পুরো মাসে ১৬.৬% বৃদ্ধি পেয়েছে।আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও, বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত পূর্বের মূল্যই কার্যকর আছে। সর্বশেষ বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমানো হয়েছিল।
নতুন দাম অনুযায়ী, আজ শনিবার (২৯ নভেম্বর) দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের বিক্রয়মূল্য নিম্নরূপ:
| ক্যারেট | প্রতি ভরি মূল্য (টাকা) |
| ২২ ক্যারেট | ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা |
| ২১ ক্যারেট | ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা |
| ১৮ ক্যারেট | ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা |
| সনাতন পদ্ধতি | ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা |


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন