শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

ভোজ্যতেলের দাম বাড়ানোয ব্যবসায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৩:০৪ পিএম

ভোজ্যতেলের দাম বাড়ানোয ব্যবসায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

এককভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ও আইনসঙ্গত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।আজ বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, "যদি ব্যবসায়ীরা শাস্তিযোগ্য কোনো অপরাধ করে থাকেন, আমরা দৃশ্যমান ব্যবস্থা নেব। আমাদের কাছে যে সকল আইনসঙ্গত ব্যবস্থার সুযোগ আছে, তা সবই প্রয়োগ করা হবে।"

তিনি জানান, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার তা জানত না। এর আগে যখন ব্যবসায়ীরা দাম বাড়িয়েছিল, সরকার তা মেনে নেয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল।

তিনি বলেন, দাম বাড়ানোর যৌক্তিক কোনো কারণ থাকলে সেটি নিয়ে আলোচনা করা হবে।ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিয়ন্ত্রণ আছে এবং নিয়ন্ত্রণের পরিধি ও কার্যকারিতা তাদের পদক্ষেপের মাধ্যমে বোঝা যাবে।এদিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান সময় সংবাদকে বলেছেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়া ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়েছে,

যা আইনের পরিপন্থি। তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং দ্রুত বাজার মনিটরিং আরও জোরদার করার প্রয়োজন বলেও উল্লেখ করেন।সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে।বোতলজাত প্রতি লিটার: দাম ৯ টাকা বেড়ে ১৯৮ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা আগের ছিল ১৮৯ টাকা।পাঁচ লিটারের বোতল: দাম বেড়েছে ৪৩ টাকা; বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়, যেখানে আগের দাম ছিল ৯২২ টাকা।