বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

নগদ ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৪:১৫ পিএম

নগদ ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

নগদ ডলার। ছবি: উইকিমিডিয়া কমন্স

নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সর্বোচ্চ হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নগদ মুদ্রা বিক্রির সর্বোচ্চ হার হবে বিসি সেলিং রেট।

বুধবার (২৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংক বিসি সেলিং রেটের বেশি দামে গ্রাহকের কাছে নগদ ডলার বা অন্য বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না। বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট হার এবং বিক্রির ক্ষেত্রে সাধারণত বিসি হার অনুসরণ করা হয়।

নগদ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও গ্রাহকদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোতে নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এতে ব্যাংকভেদে দরের পার্থক্য ও গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ সীমিত হবে।