বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
ট্রাইব্যুনালের আদেশ

জাহাজবাড়ি মামলায় অভিযোগ গঠনের শুনানি ৬ ডিসেম্বর

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৩:৫৭ পিএম

জাহাজবাড়ি মামলায় অভিযোগ গঠনের শুনানি ৬ ডিসেম্বর

কল্যাণপুরের জাহাজবাড়ি ভবন। ছবি: দ্য ডেইলি স্টার

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি অভিযানের নামে নয় তরুণ নিহত হওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, জাহাজবাড়িতে জঙ্গি অভিযানের নামে নয় তরুণকে হত্যা করা হয়। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।