নভেম্বর ২৬, ২০২৬, ০৪:২২ পিএম
ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানান।
কামারুম মুনিরা জানান, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার অভিযোগে চারজন পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। সন্দেহভাজন আরও পুলিশ সদস্যদের চলাফেরা ও কাজকর্মের ওপর কড়া নজরদারি রাখছে পুলিশ সদর দপ্তর।
তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না; আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন