বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
পুলিশ বদলি

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে একযোগে বিভিন্ন ইউনিটে বদলি

জাতীয় ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৯:২২ পিএম

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে একযোগে বিভিন্ন ইউনিটে বদলি

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে একযোগে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি যশোরের মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে সহকারী পুলিশ সুপার ও পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে ঢাকা এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এদিকে এসআরবির সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পিটিসির সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএনের সহকারী পুলিশ সুপার এবং রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

আইজিপি আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত এসব কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদ ও স্থানে বদলি ও পদায়ন করা হলো। তারা বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় পরদিন ২২ নভেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।