বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

২৩ দিনে রেমিট্যান্স ৩০ হাজার ১০৭ কোটি টাকা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৬:১৯ এএম

২৩ দিনে রেমিট্যান্স ৩০ হাজার ১০৭ কোটি টাকা

ডলার ও টাকার নোট হাতে লেনদেনের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩০ হাজার ১০৭ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। গত বছরের একই সময়ে এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার; সে হিসাবে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯ শতাংশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ২৩ নভেম্বর এক দিনেই দেশে এসেছে ৭ কোটি ২০ লাখ ডলার, টাকায় ৮৯২ কোটি ৮০ লাখ টাকা।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮৯ কোটি ৩০ লাখ ডলার। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ২৪২ কোটি ডলার।