রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৮:৫৬ পিএম

ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ

দেশের বাজারে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে ৬ ও ৭ টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত এই দাম আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে।আজ রোববার (৭ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

তেলের ধরন দামের পরিবর্তন নতুন মূল্য (প্রতি একক)
বোতলজাত সয়াবিন তেল (১ লিটার) ৬ টাকা বৃদ্ধি ১৯৫ টাকা
খোলা সয়াবিন তেল (১ লিটার) ৭ টাকা বৃদ্ধি ১৭৬ টাকা
বোতলজাত সয়াবিন তেল (৫ লিটার) ৩৩ টাকা বৃদ্ধি ৯৫৫ টাকা
খোলা পাম তেল (১ লিটার) ১৬ টাকা বৃদ্ধি ১৬৬ টাকা

সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধি জাতীয় অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়াবে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। উল্লেখ্য, এর আগে পূর্ব ঘোষণা ছাড়াই এককভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।