সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্বর্ণের পাশাপাশি দেশে কমল রুপার দামও, নতুন দর কার্যকর আজ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৬, ২০২৬, ১০:১৮ এএম

স্বর্ণের পাশাপাশি দেশে কমল রুপার দামও, নতুন দর কার্যকর আজ

স্বর্ণের দাম কমল

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। আজ শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৮ িকিলোগ্রাম ৬৮৯ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

এর আগে গত ১৫ মে দেশের বাজারে স্বর্ণের দাম শেষবার সমন্বয় করা হয়েছিল। চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৬৫ বার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো এবং ৩০ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার এই ধাতুর দাম সমন্বয় করা হয়েছিল।

স্বর্ণের দাম কমানোর সঙ্গে রুপার দামও ভরিতে ১১৭ টাকা কমিয়েছে সংগঠনটি। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।