মে ২০, ২০২৬, ০৬:৪৭ পিএম
বিশ্ববাজারে টানা কমার পর স্বর্ণের দাম ফের সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমাধানের আশায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় এই পরিবর্তন দেখা যাচ্ছে। বুধবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে যায়।
প্রতি আউন্স স্বর্ণের দাম এখন চার হাজার ৪৯৪ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।দিনের শুরুতে এই দাম গত ৩০ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল।
জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম আগের ক্ষতি কিছুটা কাটিয়েছে। এর দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৪৯৭ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।বাজার বিশ্লেষক লুকমান ওতুনুগার মতে ডলারের চাপ কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ইতিবাচক দিকে এগোলে এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হলে এই চাপ কমবে। এতে মূল্যস্ফীতি সংক্রান্ত উদ্বেগও দ্রুত কমে আসবে। এই পুরো পরিস্থিতি আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে তিনি মন্তব্য করেন।মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়াও স্বর্ণের দামে কিছুটা সহায়তা দিয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন