সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্বর্ণের আজকের বাজারদর: ভরিপ্রতি দাম কত জেনে নিন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ১১:৫২ এএম

স্বর্ণের আজকের বাজারদর: ভরিপ্রতি দাম কত জেনে নিন

দেশের বাজারে আজ শনিবারও আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান ধাতু স্বর্ণ। আমদানি হওয়ার কারণে বাংলাদেশে এই অলংকারের দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে বলে জানা গেছে। সর্বশেষ গত ২৫ মে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ ৩০ মে শনিবার ক্রেতাদের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা খরচ করতে হবে।

সংগঠনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

ক্রেতাদের এই মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা বা ডিজাইন এবং মানভেদে এই মজুরির কিছুটা তারতম্য হতে পারে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সর্বমোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৭ দফা এবং কমানো হয়েছে ৩২ দফা।