জুন ৫, ২০২৬, ১০:৪০ এএম
দেশের বাজারে বর্তমানে ভালো মানের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। গত ২ জুন থেকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কর্তৃক নির্ধারিত এই নতুন দর কার্যকর হয়েছে।সোনা ও রুপার দাম নির্ধারণ করে থাকে এই সংস্থাটি।
নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনা পাওয়া যাচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায়। নতুন করে দাম পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দরেই কেনাবেচা চলবে।রুপার দামও একইভাবে নির্ধারণ করা হয়েছে।
বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা এই নির্ধারিত দরেই সোনা ও রুপা কিনতে পারছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন