শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:১৭ এএম

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুসের সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ। গত শনিবার বাজুস প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরির দাম নির্ধারণ করে দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শুক্রবার দেশের বাজারে এই নির্ধারিত মূল্যেই মূল্যবান ধাতুটির বেচাকেনা চলছে। নতুন সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণে এক হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি বা এগারো দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে এই মানের এক ভরি সোনার দাম ছিল দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকায় বিক্রি হচ্ছে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে বাধ্যতামূলক পাঁচ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও জটিলতার ওপর ভিত্তি করে মজুরির এই হার কম বা বেশি হতে পারে। স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দরও অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা পাঁচ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেটের ভরি চার হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের ভরি চার হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি তিন হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে।