সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, নতুন দর কত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০৯:২৭ এএম

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, নতুন দর কত

দেশের বাজারে টানা তিন দফা বৃদ্ধির পর অবশেষে কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী আজ সোমবার দেশের বাজারে স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে। গত শুক্রবার সকাল দশটা থেকে স্বর্ণের গহনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী, বাইশ ক্যারেটের প্রতি ভরি অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণের দাম ভরিতে দুই হাজার সাতান্ন টাকা কমিয়ে ভ্যাটসহ দুই লাখ ছাব্বিশ হাজার নয়শত তেইশ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া একান্ন ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ষোলো হাজার সাতশো সতেরো টাকা। আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ছিয়াশি হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ বায়ান্ন হাজার চল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তারা জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে বারো শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে আঠারো শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।