শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,
স্বর্ণের বাজারদর

দেশের বাজারে আজকের স্বর্ণের দর জেনে নিন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৬, ১০:৩৭ এএম

দেশের বাজারে আজকের স্বর্ণের দর জেনে নিন

বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাব পড়ে বাংলাদেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে নিয়মিত স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। তাই গহনা কেনার আগে ক্রেতাদের ক্যারেট অনুযায়ী স্বর্ণের বর্তমান দাম জেনে নেওয়া প্রয়োজন।

আজ শনিবার দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ছাব্বিশ হাজার নয়শো তেইশ টাকায়।

একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ষোলো হাজার সাতশো সতেরো টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ছিয়াশি হাজার ৯৯ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ বায়ান্ন হাজার ৪০ টাকায়।

সর্বশেষ গত শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে সমন্বয় করা হয়। ওই নির্ধারিত দামেই আজও দেশের বাজারে স্বর্ণের গহনা বিক্রি করা হচ্ছে। এর আগে টানা তিন দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।