শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ৭, ২০২৬, ১০:২৯ এএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের তিন হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের পাঁচশো সদস্য।

অনুষ্ঠানে উপস্থিত আছেন সেনাপ্রধান, বিমানবাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্যগণ ও সংসদ সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতগণ।