রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আবারও বাড়ল সোনার দাম, জানুন নতুন দর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১০:৫০ এএম

আবারও বাড়ল সোনার দাম, জানুন নতুন দর

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।শুক্রবার (৩ জুলাই) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভরি প্রতি ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা করা হয়েছে। এছাড়া ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দাম যথাক্রমে ৪ হাজার ৬৬৬ টাকা, ৪ হাজার ২৪ টাকা ও ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।