সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৫:৫২ পিএম
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পকারখানায় ব্যবহৃত জ্বালানি তেল ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।
বুধবার দিবাগত রাত ১২টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের এই নতুন দর ঘোষণা করা হয়।
কমিশন জানায়, শিল্প উৎপাদন এবং বিদ্যুৎ খাতের সার্বিক জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করে এই সমন্বয় আনা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদন এবং ভারী শিল্প খাতের পরিচালনা ব্যয় আরও বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন