বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
নিউগিনি প্রপার্টিজে হামলা

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৩:৩৫ পিএম

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন নিউগিনি প্রপার্টিজে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তাকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, ইসিবি এলাকায় অবস্থিত নিউগিনি প্রপার্টিজের ব্রাউনফিস স্টুডিওতে হামলার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। 

এরপর সেগুনবাগিচা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেওয়া হয়। পুরো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য এবং হামলার পেছনের কারণ খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।