অক্টোবর ২৯, ২০২৬, ১০:৩০ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে মূল্য সমন্বয়ের কোনো ঘোষণা না দেওয়ায় আজ বৃহস্পতিবার আগের নির্ধারিত দামেই অলঙ্কার তৈরির এই মূল্যবান ধাতু বিক্রি হচ্ছে।
আগের বাড়তি দামেই চলছে বেচাকেনা।
সর্বশেষ বুধবার (২৮ অক্টোবর) সকালে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বাজুস। সংগঠনটির নির্ধারিত মূল্যতালিকা পর্যালোচনা করে দেখা যায়, বাজারে বর্তমানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা রয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।
এদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বহাল রয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।
বাজুসের তথ্য অনুযায়ী, এই মূল্যতালিকা গত ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে কার্যকর হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন